ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান, তীব্র নিন্দা ও প্রতিবাদ
ডুয়া ডেস্ক: বিপ্লবী ছাত্র পরিষদ রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানালেও বাংলাদেশ সমতা পার্টি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ২০ ফেব্রুয়ারি সংগঠনটির আহ্বায়ক হানিফ বাংলাদেশি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এর অভিভাবক হলেন রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি সংসদ কর্তৃক নির্বাচিত বৈধ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদটি শুধু শাসন নয়, একটি অলংকারও এবং এই পদকে অপমান করা মানে রাষ্ট্রকে অবমাননা করা। যেসব ব্যক্তি রাষ্ট্রপতি সম্পর্কে ষড়যন্ত্র করছেন তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। বাংলাদেশ সমতা পার্টি সব সময় এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকবে।
এছাড়া জুলাই আন্দোলনে ছাত্র জনতার হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট গণঅভ্যুত্থানে অসংখ্য ছাত্র-জনতা নিহত ও আহত হয়েছেন এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। যারা ছাত্র জনতা হত্যায় জড়িত তাদের দেশের প্রচলিত আইনে শাস্তি দেওয়া দাবি জানানো হয়।
এর আগে বিপ্লবী ছাত্র পরিষদ রাষ্ট্রপতিকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানায়। তাদের মতে জুলাই অভ্যুত্থানে ‘গণহত্যা চলাকালে নীরবতা’ পালন করার জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে এই আহ্বান করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি