ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের নির্যাতন করেছে আওয়ামী লীগ : জাতিসংঘ
ডুয়া ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাই মাসের অভ্যুত্থানের সময় বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা আন্দোলনের অংশগ্রহণকারী মহিলাদের উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মহিলা বিক্ষোভকারীদের উপর শারীরিক আক্রমণের সময় বিশেষত মুখ, বুক, শ্রোণী এবং নিতম্বের মতো নির্দিষ্ট শরীরের অংশগুলোকে লক্ষ্য বানানো হয়েছে। যেখান থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় নারীকে লাঞ্ছিত ও অপমান করার উদ্দেশ্যে এই সহিংসতা পরিচালিত হচ্ছিল।
ওএইচসিএইচআর জানায়, প্রতিবাদে অংশগ্রহণকারী নারীদের উপর যে সহিংসতা ঘটছে তা মূলত লিঙ্গ-ভিত্তিক। এতে নারীদের প্রতি অপমানজনক আচরণও জড়িয়ে ছিল।যেখানে তাদের 'বেশ্যা', 'মাগী' এবং 'পতিতা' বলে সম্বোধন করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর সদস্য ও আওয়ামী লীগ সমর্থকরা নিয়মিত ধর্ষণ, জোরপূর্বক নগ্নকরণ এবং অন্যান্য যৌন সহিংসতার হুমকি দিচ্ছেন। রিপোর্টে একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে যেটিতে ঢাকায় বাঁশের লাঠি হাতে একদল লোক একজন মহিলাকে আটক করে অত্যাচার করে এবং তাকে তার রাজনৈতিক মতামতের কারণে শিকার হতে হয়।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের ভুক্তভোগীরা সাধারণত পুলিশের দিকে সহায়তার জন্য যাওয়ার ক্ষেত্রে সংকোচবোধ করেন। কারণ তারা প্রতিশোধের ভয়ের পাশাপাশি সামাজিক কলঙ্কের শিকার হতে পারেন। অনেক ক্ষেত্রেই তারা প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা থেকেও বঞ্চিত হন।
ওএইচসিএইচআর পরিষ্কারভাবে উল্লেখ করেছে, প্রচুর সংখ্যক ঘটনা ঘটছে যা ডকুমেন্টেড হচ্ছে না এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতা তদন্তে বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন। তাদের মতে, যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতাকে তদন্ত করার জন্য একটি কার্যকর এবং সুরক্ষিত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি