ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিভাগের বিভিন্ন আদালতে কর্মরত বিচারকরা বিচার ব্যবস্থার উন্নয়ন ও কার্যক্রমকে আরও কার্যকর করতে বাজেট বৃদ্ধি এবং বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা বিচার বিভাগের অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা জোরদার, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (২০ জুন) সুপ্রিম কোর্টের জাজেজ স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা এসব প্রস্তাব তুলে ধরেন। তারা আদালত ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা, যেমন এজলাস সংকট, রেকর্ডরুম ও মালখানার সমস্যা, আবাসন ঘাটতি এবং নিরাপত্তা ঝুঁকির বিষয়গুলোও উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিচারকদের উত্থাপিত বিভিন্ন দাবির সঙ্গে একমত প্রকাশ করেন।
প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, বিচার বিভাগের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, ডিজিটালাইজেশন, বিচারকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, জেলা আদালতে মেডিকেল ও ডে-কেয়ার সুবিধা চালু করা, এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ চলমান রয়েছে। তিনি বিচারকদের উদ্দেশে পেশাগত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
অন্যদিকে আইনমন্ত্রী বিচার বিভাগের উন্নয়ন ও অবকাঠামো শক্তিশালী করতে বাজেট বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
আলোচনায় বিচার বিভাগ সংশ্লিষ্টরা উল্লেখ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিচার ব্যবস্থাকে কার্যকর রাখতে প্রয়োজনীয় অর্থায়ন ও অবকাঠামোগত সহায়তা বাড়ানো জরুরি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর