ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
হরমুজ প্রণালি আবার বন্ধের ঘোষণা দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদ জানিয়ে কৌশলগত হরমুজ প্রণালিতে সব ধরনের নৌপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
তেহরান দাবি করেছে, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বে হওয়া একটি সমঝোতার পরিপন্থি এবং সেই চুক্তির লঙ্ঘন। এই পরিস্থিতিকে কেন্দ্র করেই ইরান পাল্টা অবস্থান নিয়েছে বলে জানানো হয়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালির মধ্য দিয়ে সব ধরনের বাণিজ্যিক ও অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে।
সামরিক কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে প্রতিপক্ষের আচরণের বিরুদ্ধে প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, পরিস্থিতির পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
এই ঘোষণার ফলে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওমান ও ইরানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্ব তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়। বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়, তাই এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববাজারে তেলের দামের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু