ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
তরুণরাই হবে ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের প্রধান শক্তি: মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রযুক্তিখাতভিত্তিক উন্নয়ন ও কর্মসংস্থানে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বাংলাদেশের তরুণরা ভবিষ্যতে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে দেশের প্রতিনিধিত্ব করবে। বিশেষ করে চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সম্প্রসারণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার (২০ জুন) চট্টগ্রাম নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
‘হোয়্যার ট্যালেন্ট মিটস গ্লোবাল অপরচুনিটি’ প্রতিপাদ্যে আয়োজিত এই সামিটে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলের ফ্রিল্যান্সারদের জন্য চালু হওয়া ‘ফ্রিল্যান্সার কার্ড’-এর উদ্বোধন করেন।
বক্তব্যে মীর হেলাল বলেন, তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত ফ্রিল্যান্সার ও পেশাজীবীদের স্বার্থ বিবেচনায় সরকার তাদের আয়ের ওপর আরোপিত ৭ শতাংশ কর প্রত্যাহার করে শূন্য শতাংশ নির্ধারণ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক পেমেন্ট সেবার সুযোগ বাড়াতে পেপালের মতো প্ল্যাটফর্ম চালুর বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, একসময় ফ্রিল্যান্সারদের জন্য কোনো আনুষ্ঠানিক পরিচয়ব্যবস্থা ছিল না। বর্তমান সরকার প্রথমবারের মতো তাদের জন্য বিশেষ পরিচয়পত্র চালু করেছে, যা তাদের পেশাগত স্বীকৃতি ও মর্যাদা প্রতিষ্ঠায় সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি তানভীর ইব্রাহীম এবং সাধারণ সম্পাদক ফয়সল আলিম।
আবদুল্লাহ আল মামুন বলেন, ডিজিটাল অর্থনীতির বিস্তার, দক্ষ মানবসম্পদ তৈরি এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান বৃদ্ধিতে সরকার কাজ করছে। তার মতে, সরকার, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ তরুণদের আন্তর্জাতিক বাজারের জন্য আরও প্রস্তুত করে তুলতে পারে।
বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহীম জানান, দেশের বিপিও ও আইটিইএস খাত বর্তমানে বছরে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। ২০৩০ সালের মধ্যে এই খাত থেকে ৫ বিলিয়ন ডলার আয় এবং ৩ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠনটি।
ফয়সল আলিম বলেন, বিপিও ও আইটিইএস শিল্পের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। তিনি প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ সক্ষমতা এবং পেশাগত প্রস্তুতি বৃদ্ধির পাশাপাশি শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সামিটের বিভিন্ন সেশনে আলোচক হিসেবে অংশ নেন বাক্কোর পরিচালক সায়মা শওকত, অগমেডিক্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান, কাজ ৩৬০-এর প্রতিষ্ঠাতা এমরাজিনা ইসলাম, বাক্কোর যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসনাদ-ই-আহমদ, প্রথম আলোর সাংবাদিক রাহিতুল ইসলাম, এটেক অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শুভাশীষ ভৌমিক, দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার মো. তাজদিন হাসান এবং এডব্লিউ কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা সাবের শাহ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে