ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
প্রাথমিক গোল্ডকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে প্রধানমন্ত্রীর উপস্থিতি
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)–এর চূড়ান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দেশের বৃহৎ এই প্রাথমিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীর আগমনের পর দুই শিশু তাকে ফুল দিয়ে স্বাগত জানায় এবং মাথায় ক্যাপ পরিয়ে শুভেচ্ছা জানায়।
এ টুর্নামেন্টে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়—মোট ৬৫ হাজার ৫৬৯টি প্রতিষ্ঠান—অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এতে বালক ও বালিকা মিলিয়ে মোট ৯৯ লাখ ৪৮ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে বালক ছিল ৪৬ লাখ ৯১ হাজার ৯৯৬ জন এবং বালিকা ৫২ লাখ ৫৬ হাজার ৯৬০ জন।
টুর্নামেন্টের অংশ হিসেবে এ বছর সারাদেশে বালক ও বালিকা বিভাগে মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকদের মতে, অংশগ্রহণকারী সংখ্যা ও পরিসরের দিক থেকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে বিশ্বের সবচেয়ে বড় স্কুলভিত্তিক ফুটবল প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু