ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপক থেকে বিদায় নিল তুরস্ক
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া দ্বিতীয় দল হিসেবে নাম লিখিয়েছে তুরস্ক। ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারের পর তাদের নকআউট পর্বে ওঠার সব আশা শেষ হয়ে গেছে। এর মাত্র দুই ঘণ্টা আগে ‘সি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে হাইতির বিদায় নিশ্চিত হয়।
দুই ম্যাচ শেষে ‘ডি’ গ্রুপের চিত্রও এখন অনেকটাই পরিষ্কার। স্বাগতিক যুক্তরাষ্ট্র টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে দুই দলই ৩ পয়েন্ট করে নিয়ে অবস্থান করছে, আর তুরস্ক দুই ম্যাচে হেরে পয়েন্টশূন্য অবস্থায় গ্রুপের তলানিতে রয়েছে।
শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতলেও তুরস্কের সর্বোচ্চ পয়েন্ট হবে ৩। কিন্তু একই সময়ে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে মুখোমুখি হওয়ায় অন্তত একটি দল তুরস্কের চেয়ে বেশি পয়েন্ট নিয়ে গ্রুপ শেষ করবে। পাশাপাশি সমান পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ের হিসাবেও পিছিয়ে রয়েছে তুরস্ক।
সব মিলিয়ে শেষ ম্যাচের ফল যাই হোক, নকআউট পর্বে ওঠার কোনো গাণিতিক সম্ভাবনাই আর নেই তাদের।
চলতি বিশ্বকাপে তুরস্কের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষেও ১-০ ব্যবধানে পরাজিত হয় তারা। দুই ম্যাচে তিন গোল হজম করলেও প্রতিপক্ষের জালে কোনো গোল করতে পারেনি তুর্কিরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?