ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে আজ শনিবার (২০ জুন) চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ আগাম ঘোষণা দিয়ে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।
চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ শুক্রবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে জানায়, বড়বাজার ফিডার ও নিউ মার্কেট ফিডারের ১১/.৪ কেভি লাইনের গাছপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বড়বাজার ফিডারের আওতায় দৌলোদিয়ার সরদারপাড়া, স্কুলপাড়া, ফায়ার সার্ভিসপাড়া ও বঙ্গজপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। একই সঙ্গে নিউ মার্কেট ফিডারের আওতাধীন বড়বাজার নিউমার্কেট এলাকা, মুক্তিপাড়া, থানা রোডের দুই পাশ, দৌলোদিয়ার দক্ষিণপাড়া এবং কোরিয়াপাড়াতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই যেকোনো সময় লাইন চালু হতে পারে। এজন্য গ্রাহকদের সার্বক্ষণিক লাইন চালু রয়েছে ধরে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে ঝিনাইদহ ওজোপাডিকোর মহেশপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগ পৃথক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন লাইন নির্মাণ ও গাছপালা কর্তনের কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহেশপুর বিদ্যুৎ সরবরাহের আওতাধীন উপকেন্দ্রের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতা ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ