ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাক, জুয়ার বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ ঘটনায় তাঁর আইডি থেকে অনলাইন জুয়ার সাইটের প্রচারণামূলক একাধিক পোস্ট প্রকাশিত হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
আজ শুক্রবার (১৯ জুন) মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে প্রতিমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এ সময় ওই আইডি থেকে প্রকাশিত যেকোনো বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়। এসব ঘটনার দায় প্রতিমন্ত্রীর নয় বলে উল্লেখ করে এটিকে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বর্ণনা করা হয়।
এতে আরও জানানো হয়, আইডিটি পুনরুদ্ধারের কাজ চলছে। পুনরুদ্ধার সম্পন্ন হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি