ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দুই টার্মেও জিয়াউর রহমানের ১৬ দিনের কাজের ধারে পৌঁছাতে পারিনি: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলাদেশের তৃতীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৫ সালের নভেম্বর মাসে মাত্র ১৬ দিনের জন্য তিনি এ দায়িত্বে ছিলেন। সেই সময়ের কথা স্মরণ করে বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, ওই স্বল্প সময়ে জিয়াউর রহমান শিক্ষা মন্ত্রণালয়ে যে পরিবর্তন এনেছিলেন, তা বর্তমান সময়েও অনুকরণীয় হয়ে রয়েছে।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র ১৬ দিনের জন্য শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তার অফিসে থাকা একটি বোর্ডে উল্লেখ রয়েছে— ‘মেজর জেনারেল জিয়াউর রহমান ওয়াজ এ এডুকেশন মিনিস্টার ফর অনলি সিক্সটিন ডেজ’।
তিনি আরও বলেন, “আমি এখনো ভাবি, ওই ১৬ দিনে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে যে পরিবর্তন এনেছিলেন, আমরা একটি মেয়াদ শেষ করেও এখনও সেই পর্যায়ের কাজ করতে পারিনি।”
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাবেক মন্ত্রী ও উপদেষ্টাদের তালিকায় জিয়াউর রহমানকে তৃতীয় শিক্ষামন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা আছে, তিনি ১৯৭৫ সালের ১০ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ১৬ দিন দায়িত্ব পালন করেন। ওই সময় তার পদমর্যাদা ছিল ‘সেনাবাহিনী প্রধান, ডিসিএমএলএ’।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর