ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আইন সহায়তা সহজ করতে সরকারের নতুন পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যারা আইনজীবী নিয়োগের সামর্থ্য রাখেন না, তাদের জন্য লিগ্যাল এইড সেবা আরও সহজলভ্য করতে সরকার কাজ করছে। এ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৬৯ নম্বরে কল করেই সহায়তা পাওয়া সম্ভব।
শুক্রবার (১৯ জুন) সকালে সাভারের বিরুলিয়া খাগান এলাকায় আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, লিগ্যাল এইড ডিপার্টমেন্টের মাধ্যমে সরকার মামলার জট কমাতে কাজ করছে। মিডিয়েশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে নতুন মামলার সংখ্যা কমার পাশাপাশি চলমান মামলার চাপও হ্রাস পাচ্ছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি বলেন, মিডিয়েশনের মাধ্যমে মামলা কমানো একটি চলমান প্রক্রিয়া, যা তাৎক্ষণিক নয় বরং দীর্ঘমেয়াদে ফল দেবে। এ জন্য সময় ও উদ্ভাবনী উদ্যোগ দুটোই প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দেশে প্রায় ৪০ লাখ মামলার জট রয়েছে, যা নিরসনে লিগ্যাল এইড কার্যকর ভূমিকা রাখতে পারে।
মন্ত্রী জানান, আইনজীবীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ বার কাউন্সিল ও একটি ব্রিটিশ ল ফার্মের সঙ্গে চুক্তিও করা হয়েছে।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগ বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকা রাজস্ব দিলেও বাজেটে বরাদ্দ মাত্র ২২০০ কোটি টাকা। লিগ্যাল এইড সেবা আরও কার্যকর করতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন।
তিনি স্মরণ করেন, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে বাংলাদেশে লিগ্যাল এইড কার্যক্রমের যাত্রা শুরু হয়, যা বর্তমানে সরকার আরও বিস্তৃতভাবে বাস্তবায়নের কাজ করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)