ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ২০০ টাকা ভাতাসহ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ
নিজস্ব প্রতিবেদক: ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন চলছে। তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণটি মোট ৬০০ ঘণ্টার, যা পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী অনলাইনে আবেদন করা যাবে ১৫ জুন ২০২৬ পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ৮টি বিভাগের ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীরা এ প্রশিক্ষণে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি বা কম্পিউটারের মৌলিক ধারণা এবং ইংরেজি দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অনলাইনেআবেদন ১৫ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত গ্রহণ করা হবে। আবেদন সম্পন্ন করার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করতে হবে। বৈধ আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। নির্দেশনা অনুযায়ী পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি বা সমমান পাস হতে হবে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণটি চলবে ১ জুলাই ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। দৈনিক ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টার এ কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে।
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ জুন ২০২৬ (শনিবার) এবং মৌখিক পরীক্ষা ২১ জুন ২০২৬ (রোববার)। পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৪ জুন ২০২৬ প্রকাশ করা হবে এবং তা এসএমএসের মাধ্যমেও জানানো হবে।
প্রশিক্ষণে কোনো ধরনের ভর্তি ফি লাগবে না। প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে সকালের নাশতা, দুপুর ও বিকেলের খাবার দেওয়া হবে। কোর্স শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)