ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে জটিল সমীকরণ
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপে বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামছে আর্জেন্টিনা। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরুর আগেই সম্ভাব্য নকআউট পর্বের প্রতিপক্ষ নিয়ে হিসাব-নিকাশে ব্যস্ত থাকতে হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। মূলত ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচগুলোর অপ্রত্যাশিত ফল রাউন্ড অব ৩২-এর সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে, যা লিওনেল স্কালোনির দলের জন্যও বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
গ্রুপের উদ্বোধনী ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে স্পেন। অন্যদিকে সৌদি আরবের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে উরুগুয়েও। দুই ফেবারিট দলের এমন শুরুতে ‘এইচ’ গ্রুপের লড়াই এখন পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়েছে।
বর্তমান টুর্নামেন্ট ফরম্যাট অনুযায়ী, নিজেদের গ্রুপে প্রথম বা দ্বিতীয় হয়ে নকআউট পর্বে উঠলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ আসবে ‘এইচ’ গ্রুপ থেকে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে ওই গ্রুপের রানার্সআপের মুখোমুখি হতে হবে, আর রানার্সআপ হয়ে উঠলে খেলতে হবে গ্রুপ সেরার বিপক্ষে।
তবে তৃতীয় স্থানে থেকে পরবর্তী রাউন্ডে গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপ থেকে না এসে ডি, জি, এল, বি কিংবা কে গ্রুপের কোনো চ্যাম্পিয়ন দলের সঙ্গে হতে পারে।
সব মিলিয়ে স্পেন ও উরুগুয়ের প্রথম ম্যাচের ফল গ্রুপের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। কাগজে-কলমে দুই দলই এখনো ফেবারিট হলেও শুরুতেই পয়েন্ট হারানোয় তাদের অবস্থান আগের মতো আর শক্ত নয়। ফলে গ্রুপের শীর্ষ দুই দল কারা হবে, তা জানতে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।
বিশেষ করে স্পেন ও উরুগুয়ের মধ্যকার শেষ রাউন্ডের ম্যাচটি গ্রুপের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর আগে যদি দুই দলই নিজেদের পরবর্তী ম্যাচে জয় পায়, তাহলে সেই লড়াই কার্যত গ্রুপ সেরা নির্ধারণের ফাইনালে রূপ নিতে পারে। ফলে নিজেদের ম্যাচের প্রস্তুতির পাশাপাশি আর্জেন্টিনা এখন নজর রাখছে ‘এইচ’ গ্রুপের প্রতিটি ফলাফলের দিকেও।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা