ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
কেন ১২ হাজার স্নাতক ডিগ্রি প্রোগ্রাম বাতিল করল চীন? জানুন বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে চীন। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো অর্থনীতি ও ভবিষ্যৎ শিল্পের চাহিদার সঙ্গে শিক্ষা কাঠামোকে আরও সামঞ্জস্যপূর্ণ করতে ১২ হাজারের বেশি স্নাতক ডিগ্রি প্রোগ্রাম বাতিল করে নতুন প্রযুক্তিনির্ভর কোর্স চালু করছে।
রোববার (১৪ জুন) সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, এই পরিবর্তনের ফলে চীনের উচ্চশিক্ষা ব্যবস্থার ৩০ শতাংশেরও বেশি ডিগ্রি প্রোগ্রামে সংশোধন আনা হয়েছে। কলা, মানবিক ও ভাষাভিত্তিক বিষয়গুলোর পরিবর্তে এখন প্রযুক্তি ও আধুনিক শিল্পখাত সংশ্লিষ্ট বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্বে উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পে নেতৃত্ব ধরে রাখতে এবং তরুণদের কর্মসংস্থান সংকট মোকাবিলার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে চীন। বর্তমানে দেশটিতে লাখ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করলেও অনেকেই উপযুক্ত সুযোগ পাচ্ছেন না।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ১২ হাজার ২০০টি স্নাতক ডিগ্রি প্রোগ্রাম বাতিল বা স্থগিত করা হয়েছে। একই সময়ে চালু হয়েছে ১০ হাজার ২০০টি নতুন প্রোগ্রাম। ফলে দেশের উচ্চশিক্ষার কাঠামোর প্রায় এক-তৃতীয়াংশে পরিবর্তন এসেছে।
বাতিল হওয়া প্রোগ্রামগুলোর বড় অংশই ছিল কলা, মানবিক, বিদেশি ভাষা ও ব্যবস্থাপনা কেন্দ্রিক, যেগুলোকে ধীরে ধীরে কম প্রাসঙ্গিক হিসেবে দেখা হচ্ছে। এ পরিবর্তন এমন এক সময়ে এসেছে, যখন চীনে তরুণদের বেকারত্বের হার ১৬ শতাংশের বেশি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরির বাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে।
অন্যদিকে নতুন চালু হওয়া কোর্সগুলো দেশটির জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে সরাসরি যুক্ত। এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ‘এমবডিড ইন্টেলিজেন্স’ বিষয়ে নতুন মেজর চালু করা হয়েছে, যা বাস্তব অর্থনীতিতে এআই প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যকে এগিয়ে নিচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ বাড়ছে। প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী স্নাতক হলেও তাদের অনেকেই চাকরির বাজারে প্রত্যাশিত সুযোগ পাচ্ছেন না, যা এই সংস্কারের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো