ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
১০ম থেকে ২০তম গ্রেডে হাইকোর্টে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৫ জুন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত মোট ৮টি পদে ২০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। গত ১৯ মে প্রকাশিত এ বিজ্ঞপ্তির আওতায় আবেদন গ্রহণ শুরু হয়েছে ২১ মে সকাল ১০টা থেকে এবং তা চলবে ১৫ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম:হাইকোর্ট বিভাগ (বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
১. পদের নাম: প্রটোকল অফিসার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
২. পদের নাম: স্টেনোগ্রাফার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: সাঁটলিপি ও টাইপিংয়ে দক্ষতাসহ কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে এবং নির্ধারিত শর্টহ্যান্ড ও টাইপিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪. পদের নাম: অফিস সহকারী
পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল:৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা:উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। সাঁটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।
৫. পদের নাম: মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী
পদসংখ্যা: ৭টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা:উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। টাইপিং ও সাঁটলিপিতে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা:স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে।
৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা:১টি
বেতন স্কেল:৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা:ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে।
৮. পদের নাম: এমএলএসএস
পদসংখ্যা:২টি
বেতন স্কেল:৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা:কমপক্ষে অষ্টম শ্রেণি বা সমমান পাস হতে হবে।
প্রার্থীর বয়স: ১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম:আগ্রহী প্রার্থীরা নির্ধারিত অনলাইন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
১ নম্বর পদের জন্য: ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ)
২ থেকে ৬ নম্বর পদের জন্য: ১১২ টাকা
৭ ও ৮ নম্বর পদের জন্য: ৫৬ টাকা
সব পদে অনগ্রসর নাগরিকদের জন্য: ৫৬ টাকা
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৬, বিকেল ৫টা।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনপদ্ধতি এবং অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু