ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সুযোগ
পার্থ হক: যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশ্বমানের শিক্ষা ও গবেষণার সুযোগ থাকলেও উচ্চ টিউশন ফি, আবাসন, বইপত্র ও জীবনযাত্রার ব্যয় অনেক শিক্ষার্থীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে দেশটির বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ দিয়ে থাকে, যা উচ্চশিক্ষার খরচ অনেকাংশে কমাতে সহায়তা করে।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)
কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) র্যাঙ্কিং অনুযায়ী টানা দুই বছর বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়া এমআইটি শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা রাখে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগ পরিবারের আর্থিক অবস্থার ভিত্তিতে স্কলারশিপ প্রদান করে। যেসব পরিবারের বার্ষিক আয় ১ লাখ ডলার (প্রায় ৯৫ লাখ ৫০ হাজার টাকা) বা তার কম, তারা অনুদান বা স্কলারশিপ পাওয়ার যোগ্য হন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমআইটির প্রায় ৩৯.৪৭ শতাংশ স্নাতক শিক্ষার্থী এই ধরনের আর্থিক সহায়তা পেয়েছেন, যার পরিমাণ টিউশন ফি’র সমান বা তার চেয়েও বেশি।
হার্ভার্ড ইউনিভার্সিটি
হার্ভার্ড কলেজের গ্রিফিন ফাইন্যান্সিয়াল এইড অফিস আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রয়োজনভিত্তিক আর্থিক সহায়তা দিয়ে থাকে। যেসব পরিবারের বার্ষিক আয় ১ লাখ ডলার বা তার কম, তারা সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পান। এই প্যাকেজে টিউশন ফি, আবাসন, খাবার, স্বাস্থ্যবিমা, যাতায়াত ব্যয় এবং প্রথম বর্ষে ২ হাজার ডলারের স্টার্ট-আপ অনুদান অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যাদের পরিবারের আয় ২ লাখ ডলারের কম, তাদের ক্ষেত্রেও টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হয়।
ইয়েল বিশ্ববিদ্যালয়
ইয়েল বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীর আর্থিক সক্ষমতা ভর্তির সিদ্ধান্তে বিবেচনা করা হয় না। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের প্রদর্শিত আর্থিক প্রয়োজনের শতভাগ পূরণের প্রতিশ্রুতি দিয়ে থাকে। প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত যেকোনো মাধ্যম ব্যবহার করে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারেন।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সীমিত পরিমাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়। যেসব শিক্ষার্থীর সহায়তার প্রয়োজন রয়েছে, তাদের ভর্তির সময়ই তা উল্লেখ করতে হয়। ভর্তির পর পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে সহায়তা দেওয়া হয়।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া অন্যান্য শিক্ষার্থীদের মতোই হলেও আর্থিক সহায়তার ক্ষেত্রে ‘নিড-অ্যাওয়ার’ নীতি অনুসরণ করা হয়। অর্থাৎ আবেদনকারীর আর্থিক প্রয়োজনও মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হয়। বর্তমানে গড় আর্থিক সহায়তার পরিমাণ প্রায় ৭৯ হাজার ৩৭৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৬ লাখ টাকার সমান।
যুক্তরাষ্ট্রের এসব শীর্ষ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ ও আর্থিক সহায়তা ব্যবস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক