ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নামমাত্র খরচে বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য প্রতিমন্ত্রী
পার্থ হক: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে সরকার। আগামী ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ জন্য দর্শকদের অতিরিক্ত কোনো বড় ব্যয় বহন করতে হবে না বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে ইয়াসের খান চৌধুরী জানান, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া এবং দেশের প্রচলিত নীতিমালা অনুসরণ করে সম্প্রচারস্বত্বের চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর মূল্য প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়াবে ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার টাকা।
তিনি বলেন, এ অর্থ সরাসরি বিটিভিকে বহন করতে হবে না। নীতিমালা অনুযায়ী টেলিকম অপারেটর, স্যাটেলাইট চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও সম্প্রচারস্বত্ব বিক্রির মাধ্যমে প্রায় পুরো অর্থই সংগ্রহ করা সম্ভব হয়েছে। ফলে খুবই সীমিত ব্যয়ে বিটিভি বিশ্বকাপ সম্প্রচার করতে পারবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের সময় বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল। তবে জনগণের অর্থের অপচয় রোধে সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি।
তিনি জানান, পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ফিফার সঙ্গে আলোচনা শুরু করে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালও যুক্ত ছিলেন। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে শেষ পর্যন্ত বিটিভির জন্য সম্প্রচারস্বত্ব নিশ্চিত করা সম্ভব হয়েছে।
২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারের সময় প্রায় ১০০ কোটি টাকার চুক্তির প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, সেই চুক্তির স্বচ্ছতা নিয়ে এখনও জনমনে প্রশ্ন রয়েছে।
তিনি আরও জানান, আগামী ১১ জুন বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় আসরের পর্দা উঠছে। এর আগে গত রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ফিফা থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে ফিফার কাছ থেকে বিটিভির জন্য এই স্বত্ব কেনা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। উত্তর আমেরিকার কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। বাংলাদেশের দর্শকরা এবারও বিটিভির পর্দায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফুটবল আসরের ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)