ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নবম গ্রেড অনুযায়ী ভাতা পাবেন ইন্টার্ন চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক: ইন্টার্ন চিকিৎসক ও পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের আর্থিক সুবিধা ও বেতন কাঠামো নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিকের সমান নির্ধারণ এবং ট্রেইনি চিকিৎসকদের ক্ষেত্রে ইনক্রিমেন্ট ছাড়া নবম গ্রেডের সব সুবিধা দেওয়ার বিষয়ে নীতিগত অগ্রগতি হয়েছে।
সোমবার (৮ জুন) ইন্টার্ন চিকিৎসকদের ১২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন উপস্থিত ছিলেন। ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের চলমান আন্দোলনের মধ্যেই এ আলোচনা অনুষ্ঠিত হয়।
বর্তমানে ইন্টার্ন চিকিৎসকরা মাসিক ২০ হাজার টাকা সম্মানী ভাতা পান। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তা নবম গ্রেডের বেসিক অনুযায়ী ২২ হাজার টাকায় উন্নীত হবে। পাশাপাশি স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী বা পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ইনক্রিমেন্ট ছাড়া নবম গ্রেডের সকল সুযোগ-সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে।
তবে বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিদলের একাধিক সদস্য জানিয়েছেন, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। এটি আগামী বাজেটে বিবেচনার কথা বলা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নীতিগত অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিনিধিদল আরও জানান, অন্যান্য দাবির বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। আলোচনার পর শিগগিরই একটি যৌথ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও তারা জানান।
১২ সদস্যের প্রতিনিধি দলে ঢাকা ও দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।
উল্লেখ্য, ৬ দফা দাবিতে রবিবার (৭ জুন) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। একই সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জনও চলছে। পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরাও একই দিনে কর্মবিরতিতে যোগ দেন এবং আন্দোলন অব্যাহত রাখেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)