ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আদ্-দ্বীন হাসপাতালের বিষয়ে জনস্বার্থকেই গুরুত্ব দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আদ্-দ্বীন হাসপাতাল-সংক্রান্ত বিষয়ে সরকারের সিদ্ধান্ত জনস্বার্থকে সামনে রেখেই নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে শিশু মৃত্যুর ঘটনায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও তিনি জানিয়েছেন।
সোমবার (৮ জুন) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ সরকারের কাছে অনুদান হিসেবে এক লাখ আইভি স্যালাইন হস্তান্তর করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কাকে কী পরিমাণ ক্ষতিপূরণ দেবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে সামগ্রিক পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় রেখে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ কিছু সময় চেয়েছে এবং সে অনুরোধের পরিপ্রেক্ষিতে তাদের সময় দেওয়া হয়েছে। তবে শিশুদের মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা করা হবে না।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, পুরো বিষয়টি সরকার স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করছে এবং পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতির বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?