ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ক্ষেপণাস্ত্রের পর পাল্টা আঘাত, নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দ্রুত পাল্টা সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর দাবি, পশ্চিম ও মধ্য ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী।
সোমবার (৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
প্রতিবেদনে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়, ইরানের রাজধানী তেহরান ছাড়াও তাবরিজ ও ইসফাহান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে রোববার (৭ জুন) রাতে ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরাইলি সেনাবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করেছে।
ইরানের হামলার পর উত্তর ইসরাইলের হাইফাসহ বিভিন্ন এলাকায় সতর্কসংকেত বাজানো হয়। সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলার পরই তেহরানের বিরুদ্ধে জবাবি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল ইসরাইল। যদিও মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।
এদিকে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলাকে কেন্দ্র করে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতেও উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধী নেতারা নেতানিয়াহু সরকারের সমালোচনা করে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, এটি ইসরাইলের জন্য ‘সত্যের মুহূর্ত’। তার মতে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইসরাইলকে তার সক্ষমতা প্রমাণ করতে হবে।
অন্যদিকে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, ‘আজ রাতে তেহরানকে অবশ্যই জ্বলতে হবে।’ তবে বিরোধী নেতা ইয়ার গোলান অভিযোগ করেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের আরেকটি যুদ্ধে দেশকে জড়ানোর নৈতিক কিংবা রাজনৈতিক বৈধতা নেই।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত