ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আতঙ্কে উপদেষ্টা আসিফ নজরুল
ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্প্রতি তাঁর ফেসবুক পোস্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি উল্লেখ করেছেন, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে পুলিশ ও প্রশাসন ক্ষমতাসীন দলের পক্ষ নিত কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন। পুলিশ-প্রশাসন বিভক্ত এবং কোনো দলের একক আধিপত্য নেই। ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে যদি সংঘর্ষ হয় তবে উভয়পক্ষই নিজেদের অস্তিত্বের লড়াই মনে করে মারামারি করবে এবং এতে ব্যাপক হতাহতের আশঙ্কা রয়েছে।
আসিফ নজরুল তাঁর পোস্টে হতাশা ব্যক্ত করে বলেন, তিনি সাধারণত কোনো কিছুকে ভয় পান না তবে "ভাইদের" (ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের) "রক্তের নেশায়" মত্ত হতে দেখলে তাঁর ভয় লাগে, আতঙ্ক হয় এবং হতাশ লাগে। তিনি উল্লেখ করেন, ৬ মাস আগেও তাঁরা একসঙ্গে টিয়ারগ্যাস ও রাবার বুলেট খেয়েছেন অথচ এখন তাঁদের মধ্যে "গ্যাঞ্জাম" (সংঘর্ষ) কোনোভাবেই সুখকর হতে পারে না।
ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি হুমকি-ধমকিকে তিনি খারাপ ভবিষ্যতের ইঙ্গিত হিসেবে দেখছেন। তিনি মনে করেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় সংগঠনের সিনিয়র নেতাদের হস্তক্ষেপ করা জরুরি। তিনি আল্লাহর কাছে সবার হেফাজত এবং সঠিক জ্ঞান ও বুঝ প্রার্থনা করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের