ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বেগম খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, রায় আজ
ডুয়া ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করবেন। আজ (১৯ ফেব্রুয়ারি) এ রায় হবে।
গত ১৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এই দিন ধার্য করেন। খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি এবং তার পক্ষে আইনজীবী হাজিরা দেন।
দুদকের যুক্তিতর্ক উপস্থাপনে আসামিদের সর্বোচ্চ সাজা চাওয়া হয়। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন।
মামলার সাক্ষ্যগ্রহণ গত ৫ ফেব্রুয়ারি শেষ হয়। যেখানে ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
২০০৭ সালে দুদক খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে। ২০০৮ সালে অভিযোগপত্রে খালেদা জিয়াসহ ১১ জনকে আসামি করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন— মওদুদ আহমদ, এ কে এম মোশাররফ হোসেন, কামাল উদ্দিন সিদ্দিকী, খন্দকার শহীদুল ইসলাম, সি এম ইউছুফ হোসাইন, মীর ময়নুল হক, মো. শফিউর রহমান, গিয়াস উদ্দিন আল মামুন, সেলিম ভূঁইয়া ও কাশেম শরীফ। এদের মধ্যে মোশাররফ হোসেন, মওদুদ আহমদ ও শফিউর রহমান মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
দুদকের অভিযোগ অনুযায়ী, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে খালেদা জিয়াসহ অন্য আসামিরা ক্ষমতার অপব্যবহার করে কানাডার নাইকো কোম্পানিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেন। এতে রাষ্ট্রের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি