×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

তিন জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

২০২৬ জুন ০৪ ১৮:১১:১৬

তিন জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও সিরাজগঞ্জ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাবিবুল ইসলাম হাবিব, চুয়াডাঙ্গা জেলা পরিষদে মো. শরীফুজ্জামান এবং সিরাজগঞ্জ জেলা পরিষদে মো. সাইফুল ইসলাম।

এতে আরও বলা হয়েছে, নতুন জেলা পরিষদ গঠন না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্তরা সংশ্লিষ্ট পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা আইন অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক বেতন–ভাতা প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত