ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যুক্তরাজ্য ও আমিরাতে থাকা বসুন্ধরা এমডির সম্পদ জব্দের নির্দেশ
ডুয়া নিউজ : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ তাঁর পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে থাকা সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
এ আদেশের তালিকায় সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান এবং তাঁর ভাই সাফওয়ান সোবহান তাসবীরের নামও রয়েছে।
এর আগে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ পরিবারের ৮ সদস্যের বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছিলেন আদালত। সেই সময় আদালত সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে আদেশ পাঠানোর নির্দেশও দিয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ