ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণ-অভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (৩ জুন) নোয়াখালীর সোনাইমুড়ীর নন্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের অংশ। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো দল বা ব্যক্তি, যে-ই হোক না কেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করলে প্রয়োজনে আবারও গণ-অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ন করতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে প্রয়োজনে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
জুলাই গণ-অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ভূমিকার কথা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, সেই আন্দোলনে তাদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। পাশাপাশি তিনি দাবি করেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এবং অতীতে দেশ লুটপাট, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়া ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগও তিনি তোলেন। একই সঙ্গে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান নিয়েও বিভিন্ন মহলের অবস্থান নিয়ে সমালোচনা করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের সিদ্ধান্তকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়। জনগণ ভোটের মাধ্যমে যাদের নির্বাচিত করবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে বলে মন্তব্য করেন তিনি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, এ যুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের জন্ম হয়েছে। এরপর বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামের ইতিহাস রয়েছে। কেউ যদি মুক্তিযুদ্ধকে ছোট করে দেখে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে তিনি সতর্ক করেন।
একই বক্তব্যে তিনি অতীত রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও আন্দোলন-সংগ্রাম নিয়েও মন্তব্য করেন এবং বলেন, গত ১৭ বছরে বিভিন্ন আন্দোলন ও সংঘাতে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, গুম-খুনের ঘটনাও ঘটেছে। এসব পরিস্থিতিই পরবর্তী আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছে বলে তিনি দাবি করেন।
অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এটিএম মোশারেফ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত