ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ
পার্থ হক: যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। ‘স্ট্যাম্প স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০২৬ সালের ১ নভেম্বর।
১৯২৫ সালে প্রতিষ্ঠিত মায়ামি বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য গবেষণা বিশ্ববিদ্যালয়। লিবারেল আর্টস ও বিজ্ঞান শিক্ষায় প্রতিষ্ঠানটি বিশেষভাবে পরিচিত। ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থিত এ বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার মান ও আধুনিক সুবিধার জন্য আন্তর্জাতিকভাবে সমাদৃত।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
আবাসন খরচ বহন করা হবে
ল্যাপটপ কেনার জন্য ভাতা
১২ হাজার ডলারের উপবৃত্তি
স্বাস্থ্যবিমার সুবিধা
গবেষণা ও অন্যান্য একাডেমিক কাজে অতিরিক্ত ভাতা
আবেদনের যোগ্যতা
মায়ামি বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্ত পূরণ করতে হবে
ACT বা SAT স্কোর জমা দিতে হবে
উচ্চমাধ্যমিকে ভালো ফল থাকতে হবে
IELTS ন্যূনতম ৬.৫ বা TOEFL iBT কমপক্ষে ৮০ থাকতে হবে
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
বিশ্ববিদ্যালয়ে আবেদন করে অ্যাডমিশন নিশ্চিত করতে হবে
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরাঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, আবেদন গ্রহণ চলবে আগামী ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক