ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আইনজীবী পান্নার ‘মাই লর্ড’ সম্বোধনে আপত্তি; যা বললেন বিচারপতি
ডুয়া নিউজ : আলোচিত আইনজীবী জেড আই খান পান্নার ‘মাই লর্ড’ সম্বোধন না করা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, ‘মাই লর্ড’ কথাটিতে ঔপনিবেশিকতার ছোঁয়া রয়েছে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ট্রাইব্যুনালের এজলাস কক্ষে শুনানিতে তিনি এ কথা বলেন।
বিচারপতি বলেন, ‘আমি ট্রাইব্যুনালের প্রথমদিনই বলেছি, ধর্মীয় বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে লর্ড (প্রভু) একজনই। সেদিক থেকে আমাদের সম্বোধন করতে মাই লর্ড বা ইয়োর লর্ডশিপস-ই বলতে হবে এমনটি নয়। তাছাড়া কথাটিতে এক ধরনের ঔপনিবেশিকতার ছোঁয়া আছে, কারণ এ সম্বোধনটি সে সময়ে প্রবর্তিত হয়েছিল।’
গোলাম মর্তুজা আরও বলেন, ‘আমি মনে করি এর একটি বিকল্প থাকা উচিত। বাংলা ভাষা তো এত দুর্বল নয়, বাংলা ভাষাতেও অন্যকিছু বলা যেতে পারে।’
বিকল্প হিসেবে ‘ইয়োর অনার’, ‘ইয়োর ম্যাজেস্টি’ অথবা ‘ইয়োর হাইনেস’ বলার আহ্বান জানান বিচারপতি গোলাম মর্তুজা।
দিন সকালে ট্রাইব্যুনালে শুনানি করতে উপস্থিত হন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। শুনানির এক পর্যায়ে তিনি বিচারপতিদের ‘মাই লর্ড’ সম্বোধন করতে আপত্তি জানিয়ে বলেন, "আমি জানি, আমার লর্ড বা প্রভু একজনই। কিন্তু দুঃখের বিষয়, আমাকে এই সম্বোধন করতে আপনারা বাধ্য করছেন। বাধ্য যখন করেছেন, তখন আর কি, ‘মাই লর্ড’ বলতেই হবে।"
তার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তাকে ভিন্ন ও বিকল্প সম্বোধন করার পরামর্শ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের