ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিসিএসের নন-ক্যাডার নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্ত পিএসসি’র
ডুয়া ডেস্ক : বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর নন-ক্যাডার নিয়োগ বিধি সংশোধনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। নতুন নিয়ম অনুসারে, কোনো বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদে সুপারিশ না পাওয়া প্রার্থীরা পরবর্তী বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগের সুযোগ পেতে পারেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিএসসি’র পূর্ণ কমিশনের সভায় নন-ক্যাডারের বিধি সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেয় পিএসসি। সভা সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, ৪৩তম বিসিএসের গেজেট হয়ে গেছে। তবে অনেকেই নন-ক্যাডারে সুপারিশ পাননি। তাদের ৪৪তম বিসিএসের মাধ্যমে নিয়োগ সুপারিশ করা হতে পারে। এজন্য ননব-ক্যাডার বিধি সংশোধন করা হবে। বিধি সংশোধনের পর সবগুলো বিসিএসের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে।
ওই সূত্র আরও জানায়, বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাই যে নন-ক্যাডারে নিয়োগ সুপারিশ পাবেন বিষয়টি তা নয়। পদ ফাঁকা থাকা সাপেক্ষে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, আমরা নন-ক্যাডারদের লিস্ট তৈরি করবো। সেই লিস্ট ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। । লিস্টে যারা প্রথম দিকে থাকবেন, পদ ফাঁকা থাকা সাপেক্ষে তারা নিয়োগ সুপারিশ পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)