ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জানা গেল কোরীয় অভিনেত্রীর মৃত্যুর কারণ
ডুয়া ডেস্ক : দক্ষিণ কোরিয়ার ২৪ বছর বয়সী জনপ্রিয় অভিনেত্রী কিম সে-রনের রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। স্থানীয় সময় রবিবার বিকেল পাঁচটার দিকে পুলিশ তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে প্রথমে কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, কিম সে-রন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, তবে সেখানে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। এর আগে রবিবার পুলিশ জানিয়েছিল, তারা ঘটনায় তদন্ত করছে, তবে তখনো মৃত্যুর কারণ স্পষ্ট ছিল না।
এছাড়া একাধিক গণমাধ্যমের রিপোর্টে জানা গেছে, কিম সে-রনের এক বন্ধু রবিবার তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু অভিনেত্রীকে ফোনে না পেয়ে তার পরিবারকে খবর দেওয়া হয়। এর পরেই বিকেলে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
কিম সে-রন ২০০৯ সালে ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ সিনেমার মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেন। ২০১০ সালে ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া ‘দ্য নেবারস’, ‘হাই! স্কুল-লাভ অন’ ছবিতেও তার অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?