ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মোবাইল গ্রাহকদের সুখবর দিল বিটিআরসি
ডুয়া ডেস্ক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানিয়েছেন, চলতি অর্থবছরেই (২০২৪-২৫) মোবাইল অপারেটরদের জন্য নতুন করে তরঙ্গ বরাদ্দ দেওয়া হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে স্পেকট্রাম ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, নিলামের মাধ্যমে এই তরঙ্গ বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এমদাদ উল বারী বলেন, এই মুহূর্তে অপারেটররা ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ২৫ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পাবে। এর মাধ্যমে তৃণমূলের গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন। যার ফলে কল ড্রপ ও নেটওয়ার্কের জটিলতা কাটবে বলে আশা করা যাচ্ছে।
তিনি বলেন, একেক দেশের চাহিদা এবং যোগান একেক রকম হয়। বাংলাদেশের তরঙ্গের খরচ স্থানীয় চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দর নির্ধারণ করা হবে। তিন দিনের সিম্পোজিয়ামে আইটিইউয়ের গাইডলাইন অনুযায়ী ভবিষ্যত তরঙ্গ ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১৮-২০ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী সিম্পোজিয়ামের ১২টি সেশনে আয়োজক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ, ইরান, অস্ট্রেলিয়া, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কোরিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, ভানুয়াতু, টোঙ্গো ও লাওসের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তিবিষয়ক রেগুলেটরি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহযোগী সদস্য হিসেবে দেশি-বিদেশি মোবাইল অপারেটর ও টেলিযোগাযোগ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ নেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি