ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জনগণসহ সমগ্র দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ শুভেচ্ছা বার্তা দেন।
বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। পাশাপাশি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণাও জোগায়।
তিনি আরও বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সমভাবে ঈদের আনন্দে অংশ নিতে পারলেই উৎসবের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। নিরাপদ, আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও সরকারের বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পবিত্র ঈদুল আজহার শিক্ষা মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এ সময় সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বার্তার শেষাংশে সালাহউদ্দিন আহমদ দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন। পাশাপাশি সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)