ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সপ্তম জাতীয় কমডেকা উদ্বোধনে থাকবেন প্রধান উপদেষ্টা
ডুয়া ডেস্ক: সিরাজগঞ্জে আগামী ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পের মূল স্লোগান হলো 'বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং'। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ক্যাম্পের উদ্বোধন করবেন।
বাংলাদেশ স্কাউটসের তত্ত্বাবধানে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে সারা দেশ থেকে ৩৯৮টি রোভার স্কাউট দল আসবে। প্রতিটি দলে আটজন সদস্য এবং একজন ইউনিট লিডারসহ মোট ৯ জন থাকবে। এছাড়াও দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা এই ক্যাম্পে যুক্ত হবেন। তাদের থাকার জন্য তাঁবু স্থাপন, পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।
অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জনের তত্ত্বাবধানে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে এবং সেখানে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসক নিয়োজিত থাকবেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অগ্নিনির্বাপণ ও যেকোনো দুর্যোগ মোকাবিলার জন্য ফায়ার সার্ভিসের একটি টিম প্রস্তুত থাকবে।
বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় সদর দপ্তর এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এই কমডেকা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবকিছু তত্ত্বাবধান করছে।
উল্লেখ্য, ২০০১ সালে সিরাজগঞ্জের এই হার্ড পয়েন্ট এলাকায় তৃতীয় জাতীয় কমডেকা এবং অষ্টম জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের