ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
রমজানে ২২ স্থানে সেহরি ও ইফতার বিতরণ করবে ডিএনসিসি
ডুয়া ডেস্ক: সিটি করপোরেশনের আয়োজনে নগরীর ২২টি স্থানে সেহরি ও ইফতারের আয়োজন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. এজাজ। এছাড়াও তিনি বলেছেন, নগরবাসীর সেবা করতে চান এই লক্ষ্যে নতুন ৫২ নম্বর ওয়ার্ডে সিটি করপোরেশনের কোনো সেবা না থাকায় সেখানে দ্রুত সেবার ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও মো. এজাজ বলেছেন, ট্রেড লাইসেন্স প্রক্রিয়া পুরোটাই অনলাইনে করা হবে। নগরীর ফুটপাত ফিরিয়ে দেওয়া হবে নাগরিকদের এবং বেওয়ারিশ কুকুরদের নিয়ন্ত্রণে আনা হবে। এর আগে তিনি ডিএনসিসি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেছিলেন যে শহরের অর্ধেক জনসংখ্যা নারী কিন্তু শহর পরিকল্পনায় তারা উপেক্ষিত। শিশুদের জন্যও নিরাপদ এবং উপযুক্ত শহর গড়ার পরিকল্পনা নেওয়া হয়নি।
এদিকে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার জন্য গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ডিএসসিসি। এসময় অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া