ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা আছে, জানালেন নাহিদ
ডুয়া নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল। এই দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে এ তথ্য জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, "নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে। এই সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। যোগদান করলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেবো।"
তথ্য উপদেষ্টা বলেন, "চূড়ান্ত সিদ্ধান্তের আগেই কিছু মিডিয়া দলে যোগদানের বিষয়ে খবর ছাপিয়েছে। আমার মনে হয়েছে কাজটি ঠিক হয়নি। আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসার আগে অনুমানভিত্তিক নিউজ করা ঠিক না।"
তিনি আরও বলেন, "ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয় উঠে এসেছে। তার মধ্যে একটি হলো বিভিন্ন প্রেস ক্লাবের গ্রুপিং। আমরা জানিয়েছি যে প্রেস কাউন্সিলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এ ছাড়া বিভিন্ন সময়ে ছড়ানো গুজব নিয়ে কথা হয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি