ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
গত ২৪ ঘন্টায় হাম আক্রান্তে আরও ৭ শিশুর মৃ’ত্যু
নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৩১ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪২৩ জন। আর ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে।
এ সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ২০৮ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ২৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ হাজার ৩৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজন এবং নিশ্চিত হামে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪০৫ জন এবং নিশ্চিত হামে ৮৩ জনের মৃত্যু হয়েছে।
এর আগে, চলতি বছরের ২৬ এপ্রিল একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিল। সেদিন হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ৫৬৪ জন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত