ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে রূপ নেবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে আনসার ও ভিডিপিকে প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।
বুধবার (২০ মে) সকালে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাহসিকতা, দায়িত্ববোধ ও কর্মদক্ষতার মাধ্যমে আনসার ও ভিডিপি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও আনসার-ভিডিপির সাফল্য প্রশংসার দাবি রাখে। বিভিন্ন ক্ষেত্রে বাহিনীর সদস্যরা দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
আনসার ও ভিডিপির সদস্যরা শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কার্যক্রম বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।
এ সময় তিনি জানান, উপজেলা পর্যায়ে আনসার বাহিনীর কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালী করতে ‘উপজেলা আনসার প্রবিধানমালা ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে