ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
আজ গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিতে আজ বুধবার (২০ মে) গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গাছা, সফিপুরসহ গাজীপুর মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা সাজানো হয়েছে নতুন সাজে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে কঠোর ব্যবস্থা।
গণমাধ্যমসূত্রে জানা গেছে, সফরের প্রধান আয়োজন হচ্ছে সফিপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ। সেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন এবং বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
সমাবেশ শেষে বিকেলে গাজীপুরের গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান দেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে। এটি দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। নেতাকর্মীরা বলছেন, গাজীপুরের সঙ্গে এ সফরের রয়েছে বিশেষ আবেগ ও ঐতিহাসিক গুরুত্ব। শহরজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজও চলছে পুরোদমে। সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে উৎসাহ-উচ্ছ্বাস।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)