ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে বাহিনীর সব পর্যায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দেওয়া ওই পোস্টে তিনি দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং আনসার-ভিডিপির ভূমিকা নিয়ে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া আনসার ও ভিডিপির ৬৭০ জন সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে এই বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেন তিনি।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।
তিনি লেখেন, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন ও গণপ্রতিরক্ষা ধারণার ভিত্তিতে গড়ে ওঠা আনসার-ভিডিপি দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রাম ও শহরে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে বাহিনীটি সরকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে।
আনসার-ভিডিপির ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা, খাল খনন, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসন কার্যক্রমে এই বাহিনীর বিস্তৃত নেটওয়ার্ক আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।
তিনি আরও জানান, দেশের শিল্প-কারখানা, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ করেছে, যা উৎপাদনমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে তিনি আশা প্রকাশ করেন, আনসার ও ভিডিপির সদস্যদের দেশপ্রেম ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি গ্রাম উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে এই বাহিনী ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?