ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
র্যাবের নাম ও কার্যক্রম বদলের ইঙ্গিত সরকারের
নিজস্ব প্রতিবেদক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কার্যক্রম ও কাঠামোয় পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। বাহিনীটির নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
র্যাব নিয়ে বক্তব্য দিতে গিয়ে জাহেদ উর রহমান বলেন, সোমবার ছিল র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঘটনাক্রমে তিনিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জানান, র্যাব বিলুপ্তির বিষয়ে যে আলোচনা বা দাবি আগে উঠেছিল, বর্তমান পরিস্থিতিতে বাহিনীটি আগের কাঠামো ও কার্যপদ্ধতিতে থাকছে না।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে র্যাবের জন্য নতুন একটি আইন প্রণয়ন করা হবে। সেই আইনের আওতায় বাহিনীটির কার্যক্রম ও কাঠামো নতুনভাবে নির্ধারণ করা হবে।
জাহেদ উর রহমানের ভাষ্য, বিএনপির পক্ষ থেকে র্যাব বিলুপ্তির যে দাবি তোলা হয়েছিল, এক অর্থে সেই দাবির প্রতিফলনই দেখা যাচ্ছে। কারণ আগের রূপে র্যাব থাকছে না এবং বাহিনীটির নাম পরিবর্তনের বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, নতুন আইন প্রণয়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সক্রিয়ভাবে কাজ করছেন। ভবিষ্যতে একটি এলিট ফোর্স থাকবে, সেটি র্যাব নামে হোক বা অন্য কোনো নামে—তার কার্যক্রম ও দায়িত্ব একটি সুস্পষ্ট আইনের মাধ্যমে নির্ধারিত হবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- সম্পূর্ণ স্কলারশিপে অক্সফোর্ডে পিএইচডির সুযোগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ