ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য চালু থাকা ভাতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। সোমবার (১৮ মে) সরকার গঠনের পর অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ধর্মীয় ব্যক্তিত্বদের ভাতা বন্ধ এবং পিছিয়ে পড়া গোষ্ঠীদের জন্য দেওয়া কিছু সুবিধা বাতিল করা। তবে সরকার জানিয়েছে, ভবিষ্যতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আলাদা কোটার ব্যবস্থা করা হবে।
সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০১২ সালে প্রথমে ইমামদের জন্য মাসিক ২ হাজার ৫০০ রুপি ভাতা চালু করেন। পরবর্তীতে মুয়াজ্জিনদের ক্ষেত্রেও একই সুবিধা দেওয়া হয়। এসব ভাতা রাজ্যের সংখ্যালঘু ওয়েলফেয়ার বিভাগ থেকে প্রদান করা হতো।
এরপর ২০২০ সালে পুরোহিতদের জন্যও মাসিক ভাতা চালু করা হয়, যেখানে শুরুতে ১ হাজার রুপি দেওয়া হলেও সর্বশেষ বিধানসভা নির্বাচনের আগে তা বাড়িয়ে ২ হাজার রুপি করা হয়। আগামী জুন মাস থেকেই এসব ভাতা বন্ধ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, প্রথমবারের মতো সেখানে বিজেপি ক্ষমতায় আসে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর