ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হ'ত্যার পর স্বামীর হাড়-মাংস আলাদা করেন স্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর সদর উপজেলায় স্বামী হত্যার অভিযোগে আসমা আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। হত্যার পর মরদেহ গোপন করার উদ্দেশ্যে দেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৫ মে) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ পাওয়ার পর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পালং এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় আট বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে জিয়া সরদার (৪২) ও আসমা আক্তারের বিয়ে হয়। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। তারা চন্দ্রপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
দাম্পত্য কলহের জেরে গত মঙ্গলবার রাতে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আসমা আক্তার লোহার রড দিয়ে জিয়ার মাথায় আঘাত করলে তিনি মারা যান বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাটি গোপন করতে মরদেহ কয়েক টুকরো করে হাড় ও মাংস আলাদা করে একটি ড্রামে সংরক্ষণ করা হয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, হত্যার পর মরদেহের কিছু অংশ বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। পরে দেহাংশের কিছু অংশ এক ভাড়াটিয়ার ফ্রিজে রাখতে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সন্দেহ সৃষ্টি হয়। এ সময় ভাড়াটিয়ারাই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।
তবে আসমা আক্তারের দাবি, ঘটনার রাতে তার স্বামী তাকে হত্যার চেষ্টা করেছিলেন। আত্মরক্ষার জন্য তিনি রড দিয়ে আঘাত করলে জিয়ার মৃত্যু হয়। পরে আতঙ্কিত হয়ে মরদেহ গোপনের চেষ্টা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।
ওসি শাহ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমা একাই হত্যাকাণ্ড ঘটানোর কথা জানিয়েছেন। তবে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান