ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
হরমুজ প্রণালিকে অস্ত্র হতে দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে কড়া অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ সবসময় সচল রাখা হবে এবং ইরানকে এটি চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি খোলা থাকবে। আমরা নিশ্চিত করব, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে এবং বিশ্বে স্থিতিশীলতা বজায় থাকে।’
তিনি আরও বলেন, চীনের মোট তেল আমদানির প্রায় ৪০ শতাংশ এই প্রণালির ওপর নির্ভরশীল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে তেহরান বিভিন্ন সময় চাপ প্রয়োগের কৌশল হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল।
তার ভাষায়, ‘ইরান অতীতেও হরমুজ প্রণালি বন্ধ করেছে এবং এটিকে চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।’
সাক্ষাৎকারের শেষদিকে ট্রাম্প জোর দিয়ে বলেন, তার প্রশাসনের বিরুদ্ধে হরমুজ প্রণালিকে কোনোভাবেই কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত