ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘হাম রোগীদের আন্তর্জাতিকমানের চিকিৎসাসেবা নিশ্চিত করেছে সরকার’
নিজস্ব প্রতিবেদক: হাম রোগীদের চিকিৎসায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করছে সরকার এবং চিকিৎসার ক্ষেত্রে কোনো ঘাটতি রাখা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা হামের রোগীদের দেওয়া হচ্ছে না। সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তবে স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতার কারণে পরিস্থিতি সামাল দিতে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
তিনি বলেছেন, হামের বিস্তার রোধে সরকার দ্রুত সময়ের মধ্যে টিকার ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। তবে টিকার পূর্ণ সুফল পেতে কিছুটা সময় প্রয়োজন। একই সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানোরও আশ্বাস দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আক্রান্তদের চিকিৎসা ও সেবা নিশ্চিতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
এদিকে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। ফলে মাত্র দুই মাসে দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা, দ্রুত চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল