ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
হরমুজ প্রণালী নিয়ে নতুন পরিকল্পনা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমেই বাড়ছে চলমান উত্তেজনা। এরই মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নতুন ‘মহাপরিকল্পনা’ বাস্তবায়ন শুরু করেছে ইরান।
দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমুদ্রপথটি এখন থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে না, বরং শত্রুপক্ষ বা বিরোধীদের জন্য এটি বন্ধ রাখা হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানা গেছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, গত রাত থেকে অন্তত ৩০টি জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে। তবে কোন কোন দেশের জাহাজকে এই অনুমতি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান।
এদিকে দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, পার হওয়া জাহাজগুলোর মধ্যে বেশ কয়েকটি চীনা কোম্পানির মালিকানাধীন। এটি ইরানের নতুন মহাপরিকল্পনারই অংশ।
ইরানি কর্তৃপক্ষের দাবি, হরমুজ প্রণালি এখন থেকে ‘পুরোপুরি খোলাও নয়, আবার পুরোপুরি বন্ধও নয়’।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু