ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভয়ভীতি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. আলাউদ্দিন ভূঁইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
মঙ্গলবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এ অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগে আলাউদ্দিন ভূঁইয়া উল্লেখ করেন, তিনি মতিঝিলের আমিনকোর্টে অবস্থিত বায়ো ন্যাচার হাইটেক এগ্রোর চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন। তার দাবি, মনির হোসেন (মোবাইল: ০১৩০১৮৮০০৬২) নামে এক ব্যক্তি, লুমিনাস গ্রুপ নামের একটি এমএলএম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেনের প্ররোচনায় দীর্ঘদিন ধরে তাকে চাঁদা দাবির উদ্দেশ্যে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের স্বাক্ষর জাল করে এবং ভুয়া সরকারি সিল ব্যবহার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে এমন একটি ভুয়া চিঠি পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করা হয়েছে।
আলাউদ্দিন ভূঁইয়ার ভাষ্য অনুযায়ী, গত ২৯ এপ্রিল বিকেল আনুমানিক ৩টার দিকে মনির হোসেন মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করেন। এ সময় সাক্ষাৎ করার জন্য চাপ দেওয়া হয় এবং দেখা না করলে বড় ধরনের ক্ষতির হুমকিও দেওয়া হয়। কারণ জানতে চাইলে মনির হোসেন জানান, লুমিনাস গ্রুপের এমডি রাকিব হোসেন তার মাধ্যমে টাকা আদায়ের দায়িত্ব দিয়েছেন।মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে জাল স্বাক্ষর, ভুয়া সরকারি সিল এবং হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে প্রতারণার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে সিআইডির ফরেনসিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে এবং জালিয়াতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল