ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব
নিজস্ব প্রতিবেদক: ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির ভেতরে গোপন সামরিক অভিযান চালিয়েছে সৌদি আরব। পশ্চিমা কর্মকর্তাদের বরাতে বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ মাসে সৌদি আরব ইরানের বিভিন্ন স্থানে একাধিক গোপন হামলা চালায়। ইরানের পক্ষ থেকে হামলার জবাব দিতেই রিয়াদ এই পদক্ষেপ নেয় বলে জানিয়েছেন পশ্চিমা দুই কর্মকর্তা।
তাদের দাবি, এটিই প্রথমবার যখন সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে। তবে কোন কোন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
পশ্চিমা আরেক কর্মকর্তা জানিয়েছেন, মার্চের শেষদিকে সৌদি আরব ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিল। পরবর্তীতে সৌদির কূটনৈতিক তৎপরতা ও কঠোর অবস্থানের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে।
এরপর গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, তারও প্রায় এক সপ্তাহ আগে সৌদি আরব ও ইরানের মধ্যকার পরিস্থিতি তুলনামূলক শান্ত হতে শুরু করে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র