ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাবি র্যাংকিংয়ে পিছিয়ে পড়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক র্যাংকিংয়ে পিছিয়ে পড়ার পেছনে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম ও রাজনীতিকরণের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে যোগ্যতা ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষক নিয়োগে যদি মেধা ও ফলাফলের ভিত্তিতে নির্বাচন নিশ্চিত করা যায়, তাহলে বর্তমান পরিস্থিতির পরিবর্তন আনা সম্ভব। একই সঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের গবেষণা ও প্রকাশনা কার্যক্রমও গুরুত্বপূর্ণ, যেখানে ঘাটতি রয়েছে। এসব ক্ষেত্রে নিয়মিত চর্চা বাড়াতে পারলে অ্যাকাডেমিক পারফরম্যান্স উন্নত হবে বলে তিনি মত দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত