ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
উচ্চশিক্ষা গবেষণায় ঢাবি-বিডিরেন ডিজিটাল চুক্তি
নিজস্ব প্রতিবেদক: গবেষণা, বিজ্ঞান শিক্ষা ও ডিজিটাল একাডেমিক রিসোর্স ব্যবহারে সহযোগিতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রবিবার (১০ মে) সকালে ঢাবির উপাচার্যের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এটি প্রাথমিকভাবে পাঁচ বছর মেয়াদে কার্যকর থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিডিরেনের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তাওরিত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হকসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ই-জার্নাল, ই-বুক, গবেষণা ডাটাবেজ, সফটওয়্যার অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন ডিজিটাল একাডেমিক রিসোর্স ব্যবহারের সুযোগ পাবেন। একই সঙ্গে গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।
সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে, বিডিরেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, গ্রন্থাগার ও অন্যান্য শিক্ষা-গবেষণা প্রতিষ্ঠানের জন্য উচ্চগতির নেটওয়ার্ক এবং ডিজিটাল রিসোর্স সুবিধা দিয়ে আসছে। এই চুক্তির ফলে ঢাবি স্বল্প ব্যয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ই-রিসোর্স ব্যবহারের সুযোগ পাবে।
চুক্তি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ই-রিসোর্স ও ডিজিটাল সেবা সাবস্ক্রাইব করতে পারবে এবং এ বিষয়ে পৃথক চুক্তি সম্পাদিত হবে। পাশাপাশি গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, জ্ঞান বিনিময় এবং প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়নে উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের