ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তিতুমীর কলেজে আরও এক ছাত্রদল নেত্রীর পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক: তিতুমীর কলেজের অপরাজিতা ছাত্রী হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি উর্মি আক্তার পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদ ছাড়ার ঘোষণা দেন। রবিবার (১০ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন। একই সময়ে সংগঠনের আরও কয়েকজন নারী নেত্রীর পদত্যাগের ঘটনাও সামনে আসে।
ছাত্রী হল ছাত্রদলের একের পর এক নেত্রীর পদত্যাগকে কেন্দ্র করে তিতুমীর কলেজে ছাত্ররাজনীতি ও সংগঠনের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এর আগে, সুফিয়া কামাল হল ছাত্রদলের সভাপতি মিশকাত জান্নাত, সাংগঠনিক সম্পাদক নায়মা নাজনীন এবং দপ্তর সম্পাদক শিখাও কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন। সাম্প্রতিক সময়ে হলে ছাত্ররাজনীতি ঘিরে চলমান বিতর্কের মধ্যেই এসব পদত্যাগের ঘটনা ঘটে।
গত ৩ মে কলেজের তিনটি নারী হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর আবাসিক শিক্ষার্থীরা ছাত্রীনিবাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানান। পরে প্রশাসন তিন শিক্ষার্থীর সিট বাতিল করে। এ ঘটনাকে কেন্দ্র করে ৫ মে রাতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করেন।
পদত্যাগ প্রসঙ্গে উর্মি আক্তার বলেন, তিনি এখন নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগ দিতে চান। অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতির কথাও জানান। তার মতে, তিনি রাজনীতি সবসময় ইতিবাচকভাবে দেখলেও বর্তমান বাস্তবতায় এটি অনেক সময় নেতিবাচকভাবে উপস্থাপিত হয়।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার পর তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য ও সমালোচনা করা হয়েছে, যা তার পরিবারকেও প্রভাবিত করেছে। এসব কারণে তিনি মানসিকভাবে অস্বস্তিতে পড়েছেন বলে জানান।
উর্মি আক্তার জানান, ব্যক্তিগত সিদ্ধান্তেই তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং কারও প্রতি তার কোনো অভিযোগ বা বিদ্বেষ নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)