ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জনগণের নিরাপত্তা নিশ্চিত ছাড়া উন্নয়ন সফল নয়: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে সরকারের কোনো উন্নয়নমূলক কর্মসূচিই টেকসইভাবে সফল হতে পারে না।
রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, সম্প্রতি নওগাঁ জেলায় চারজন, চট্টগ্রামে তিনজন এবং গাজীপুরে পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও তিনি জানান।
তিনি প্রশ্ন তোলেন, এসব ঘটনা শুধুই সামাজিক অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় মানুষের মধ্যে সৃষ্ট হতাশা ও ক্ষোভের প্রতিফলন।
বিরোধীদলীয় নেতা বলেন, বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডই গ্রহণযোগ্য হতে পারে না। তার মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগ জনগণের আস্থা অর্জন করতে না পারলে দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না।ডা. শফিকুর রহমান আরও বলেন, সমস্যার মূল সমাধান সরকারের আন্তরিকতা ও কার্যকর উদ্যোগের মধ্যেই নিহিত। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পরই উন্নয়ন ও অন্যান্য কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)